5169
Loading ...

জাবিপ্রবির পরিবহন খাতে নতুন বাস

শিক্ষার্থীদের স্বস্তির নিঃশ্বাস

মো. ইকরাম মাহমুদ প্রধান
ক্যাম্পাস প্রতিনিধি, জাবিপ্রবি।

আজ শুক্রবার( ১০ অক্টোবর, ২০২৫) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) পরিবহন বহরে যুক্ত হলো নতুন একটি বাস। দীর্ঘদিন শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে নতুন বাসটি সংযোজন করেছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীর মধ্যে এক হাজারেরও বেশি শিক্ষার্থী শহরে বসবাস করেন। এতদিন তাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের মাত্র চারটি বাস ছিল, ফলে প্রতিদিনই শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হতো।

নতুন বাসটি সংযোজনের ফলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে এবং দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

শিক্ষার্থীরা জানান, “আমরা দীর্ঘদিন ধরে নতুন বাসের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে সেটি পূরণ হওয়ায় আমরা সত্যিই স্বস্তি পেয়েছি। এখন অন্তত ক্লাসে সময়মতো পৌঁছানো সম্ভব হবে।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির এক সদস্য জানান, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা উন্নত করতে প্রশাসন আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *