5169
Loading ...

রায়পুরার হাসনাবাদে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় হাজী আবুল হোসেনের মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ মিলের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকরা দ্রুত বাইরে চলে আসেন এবং বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে মিলের ভেতরে থাকা কাঁচামাল ও যন্ত্রপাতির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *