রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) তাড়াইল সদর খান ব্রাদার্স সংলগ্ন মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে।
অনুষ্ঠানে ধর্মীয় চেতনার পাশাপাশি রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ লক্ষ্য করা যায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এমকে মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, কিশোরগঞ্জ জেলা উলামা মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা আব্দুল বারী রিয়াদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা একেএম ছানাউল্লাহ, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামীর হোসেন সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, উলামা মাশায়েখ আইয়িম্মাহ পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ এবং জাতীয়তাবাদী উলামা দলের নেতা মাওলানা আবুল কালাম।
এছাড়াও জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

