5169
Loading ...

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মনির গ্রুপের মুনিয়া ওভারসিজ সাতক্ষীরা জেলা শাখার এমডি মো. রায়হান হোসেন।

শেখ আব্দুল্লাহ আল মামুন,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সাতক্ষীরাসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মনির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মুনিয়া ওভারসিজ সাতক্ষীরা জেলা শাখা অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার মাস। এই মাস মানুষের আত্মিক উন্নয়ন ও নৈতিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ এনে দেয়। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একজন রোজাদার সারাদিন সব ধরনের অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকেন। আন্তরিক তওবা ও ইবাদতের মাধ্যমে মহান রাব্বুল আলামীনের নিকট ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দাকে ক্ষমা করেন।
তিনি আরও বলেন, রমজান বরকত ও রহমতের মাস। এ মাস মানুষের গুনাহ মাফের পাশাপাশি আত্মিক ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের দ্বার উন্মোচন করে। রোজার মূল লক্ষ্য কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়; বরং পাপ থেকে বিরত থাকা, ঈমান সুদৃঢ় করা এবং তাকওয়া অর্জন করা।
মো. রায়হান হোসেন সবাইকে রমজানের যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করার আহ্বান জানিয়ে বলেন, এ মাসে আমাদের উচিত হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে ব্যক্তি ও সমাজ জীবনে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করা।
তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *