5169
Loading ...

হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ববি প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

দোয়া শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরবর্তীতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক পর্যন্ত অগ্রসর হয় এবং পুনরায় ক্যাম্পাসে ফিরে কর্মসূচি শেষ করে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রশিবির সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, “হাদির কিছু হলে পার্শ্ববর্তী দেশের অঙ্গরাজ্য ভেঙে ফেলবো। জুলাই আন্দোলনের যোদ্ধাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে সমূলে উৎপাটন করা হবে।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, “সম্মুখ জুলাই যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম, তাদের একজন উসমান হাদির ওপর হত্যার চেষ্টা করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেখানে একটি গ্রুপ, যারা নির্বাচনকে ভয় পায়, তারা সেটা ভারতের ইন্ধনে বানচালের ষড়যন্ত্র করছে। তাদের বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে।”

ইনকিলাব মঞ্চের ববি শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, “খুনিদের, আওয়ামী দোষরদের বলে দিতে চাই, এই বাঙালি জাতি তিতুমীর, শরীয়তুল্লাহ এবং হাদির উত্তরসূরি। হাদি মারা গেলেও উসমান হাদির অভাব হবে না। হাজারটা হাদি দাঁড়িয়ে যাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *