5169
Loading ...

ঢাকা কলেজের হলে ফার্স্ট এইড বক্স বিতরণ করলো ইসলামী ছাত্রশিবির

আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখার উদ্যোগে কলেজের বিভিন্ন হলে “ফার্স্ট এইড বক্স হস্তান্তর কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। আজ নর্থ হলের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কলেজের প্রতিটি হলের প্রতিনিধিদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেন। এসব বক্সে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী যেমন ওষুধ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, গজ, কটনসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার সময় প্রাথমিক চিকিৎসা প্রদান সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা কলেজ শাখার দায়িত্বশীলরা বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা নিরাপদ ও সুস্থ থাকুক। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই এই ফার্স্ট এইড বক্স বিতরণের আয়োজন করেছি।”
উল্লেখ্য, ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ইতিপূর্বেও রক্তদান কর্মসূচি, কুরআন বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *