ঢাকা কলেজসহ ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের ঐতিহ্য নষ্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের উদ্যোগ এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার সুযোগ সংকুচিত করা সংবিধান বিরোধী বলা হয়েছে নোটিশে। এসব উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার সংকোচন, কর্মসংস্থান নষ্টসহ নানা ক্ষতির কথা বলা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে ।
নোটিশপ্রাপ্তরা হলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ ও সদস্য অধ্যাপক তানজীমউদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার।
যাদের পক্ষে উকিল নোটিশ : ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমউল্লাহ খোন্দকার, শিক্ষা ক্যাডারের সাবেক অধ্যাপক মোহাম্মদ কফিল উদ্দীন ও গত ২৫ বছরের বেশির ভাগ সময় জগন্নাথ কলেজ ও ঢাকা কলেজে চাকরি করা নাসরিন বেগম।
রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র বিদ্যমান খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে স্বতন্ত্র ও ঐতিহ্য হারাবে সাতটি কলেজ। তাছাড়া কলেজগুলোর শিক্ষার্থীদের প্রত্যাশাও ভিন্ন। আর প্রস্তাবিত খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয় হলে ঢাকায় উচ্চশিক্ষার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। এসব কারণে ঢাকা কলেজসহ অন্যান্য কলেজের স্বতন্ত্র ও ঐতিহ্য রক্ষার দাবি জানানো হচ্ছে বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের মধ্য থেকে

