মো.আনোয়ার,ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে এক তথ্যবহুল ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত বক্তারা বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, কাঠামো, বিভিন্ন দায়িত্ব ও ক্যারিয়ার সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিমান বাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত করা হয় এবং দেশসেবার মানসিকতা নিয়ে ভবিষ্যতে অবদান রাখার আহ্বান জানানো হয়।
📍সেমিনার শেষে শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর নাম ও লোগো সংবলিত টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এই সেমিনারটি আয়োজনের সহযোগিতায় ছিল Dhaka College Platoon।
আয়োজকদের মতে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের মানসিকতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

