মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা (Accounting & Information System) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও র্যাগ ডে অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২০২০–২০২১ সেশনের এই ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘ চার বছরের অধ্যয়ন শেষে কলেজ জীবনের স্মৃতি নিয়ে একে অপরকে বিদায় জানায়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কেক কেটে, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণমূলক বক্তব্যের মাধ্যমে তাদের আনন্দঘন মুহূর্ত উদযাপন করে।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা কলেজ ও বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহপাঠীদের সঙ্গে কাটানো সময়গুলোকে জীবনের অনন্য স্মৃতি হিসেবে বর্ণনা করেন

