5169
Loading ...

নরসিংদীতে নির্বাচনী দায়িত্বে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের ১১তম ব্যাচের উদ্বোধন

গৌরব সাহা,নরসিংদী প্রতিনিধি : নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১১তম ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে।
আজ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকালে নরসিংদী পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মো: মেনহাজুল আলম, পিপিএম। অনুষ্ঠানে তিনি বলেন,

“নির্বাচন একটি দেশের গণতান্ত্রিক শক্তির ভিত্তি। নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সে দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশের দক্ষতা বাড়াতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, নির্বাচনী প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশে যেকোনো পরিস্থিতি মোকাবিলা, জনগণের সঙ্গে আচরণগত সৌজন্য, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ভিড় নিয়ন্ত্রণ, দাঙ্গা প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার—এসব বিষয়ে পুলিশ সদস্যদের বাস্তবমুখী প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন।
এবারের প্রশিক্ষণ কোর্সে জেলা পুলিশসহ বিভিন্ন পুলিশ ইউনিটের বিভিন্ন পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ চলাকালীন তারা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সংকট মোকাবিলা কৌশল, গোয়েন্দা কার্যক্রম ও মাঠ পর্যায়ের বাস্তবচর্চাসহ বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার হবেন। এতে জেলার নির্বাচনী পরিবেশ আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *