5169
Loading ...

সুপ্রিম কোর্টে বেকসুর খালাস পেলেন দক্ষিণ জনপদের মানবিক বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

শেখ আব্দুল্লাহ আল মামুন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

দক্ষিণ জনপদের মানবিক নেতা, বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা–১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব অবশেষে মুক্তির স্বাদ পেলেন।
পতিত স্বৈরাচার হাসিনার গাড়িবহর হামলা মামলায় মনগড়া নিম্ন আদালতের রায়ে ৭০ বছরের সাজাপ্রাপ্ত এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটেছে আজ।

আজ ২২ অক্টোবর মহামান্য সুপ্রিম কোর্টে জনাব হাবিবুল ইসলাম হাবিবসহ সকল আসামি বেকসুর খালাস পেয়েছেন।
দীর্ঘ চার বছর কারাভোগের পর এই রায়কে “সত্য ও ন্যায়ের বিজয়” হিসেবে দেখছেন দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ।

জানা যায়, এই মামলার পুরো আইনি লড়াইয়ে পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন তার সহধর্মিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল।

রায়ের পর হাবিবুল ইসলাম হাবিবের পরিবার পরম করুণাময় আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করেছেন।
তার কন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ও সাবেক বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রী কানেতা ইয়া লাম-লাম দেশবাসী, সাতক্ষীরার সর্বস্তরের জনগণ, এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই রায়কে কেন্দ্র করে সাতক্ষীরায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উল্লাস ও স্বস্তির আমেজ বিরাজ করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *