মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি )
খুলনায় মো. মুস্তাসিম বিল্লাহ (২৪) নামের এক যুবক অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটে গত ৩ অক্টোবর দুপুরে সাতরাস্তার মোড়ের গরীব-এ-নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে। অভিযোগ অনুযায়ী, অপহরণের পর ভিকটিমের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও অনলাইনের মাধ্যমে অর্থ আদায় করা হয় এবং আরও টাকা দাবি করা হয়।পরে মুক্তির পর ভিকটিম থানায় অভিযোগ দায়ের করলে খুলনা সদর থানায় মামলা (নং-৫, তারিখ ৭ অক্টোবর ২০২৫) রুজু করা হয়।এরপর পুলিশ অভিযান চালিয়ে সোনাডাঙ্গা ও লবণচরা এলাকার তিনজনকে গ্রেফতার করে। তারা হলো—
১⃣ রমজান আকন (২৮),
২⃣ ফেরদাউস (৩০),
৩⃣ মনিরুজ্জামান (২৪)।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

