
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) – ১১ই অক্টোবর যশোর-০৪ আসনের (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) স্বতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. মাসুদ আহমেদ নওয়াপাড়ায় তাঁর নিজ বাসভবনে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, “মার্কা নয়, প্রার্থীর যোগ্যতাই হওয়া উচিত প্রধান বিবেচ্য। ”
তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান।
এই সময় BD Time News 24-এর অভয়নগর প্রতিনিধি মো. নুরুল্লাহ-এর সঙ্গে সাক্ষাৎকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. মাসুদ আহমেদ বলেন,
“আমি জনগণের পাশে থাকতে চাই, তাদের সমস্যা ও সম্ভাবনার জায়গা থেকে সমাধান দিতে চাই।
আমার লক্ষ্য রাজনীতি নয়—সেবা।”ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. মাসুদ আহমেদ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সিরাজকাঠি গ্রামের এক শিক্ষিত ও সমাজসেবী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম এম. মকবুল আহমেদ মোল্লা ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এম. মাসুদ আহমেদ। দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে তিনি সততা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের জন্য সুনাম অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং চীন থেকে সামরিক প্রশিক্ষণ (Military Training) গ্রহণ করেন।২০২১ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে থেকে অবসর গ্রহণের পর থেকে তিনি এলাকায় শিক্ষা, সমাজকল্যাণ ও তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছেন।জনগণের ভালোবাসা, সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-০৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। স্থানীয়ভাবে তিনি একজন সৎ, শিক্ষিত, অভিজ্ঞ ও দেশপ্রেমিক প্রার্থী হিসেবে সুপরিচিত।

