
শেখ আব্দুল্লাহ আল মামুন
(সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাটকেলঘাটা থানা ছাএদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি নিউজে দেওয়া আলোচিত সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয়।
শনিবার রাতে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে বড় পর্দায় সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রদর্শন করা হয়। এ সময় এলাকার সাধারণ মানুষ ও ছাত্রদলের নেতাকর্মীরা অধীর আগ্রহে তারেক রহমানের বক্তব্য উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহাম্মেদ, সদস্য সচিব আবির হোসেন, সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
পর্দায় সাক্ষাৎকার প্রদর্শনের সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহাম্মেদ বলেন—
“তারেক রহমান আমাদের নেতা, যিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিটি বক্তব্য তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। ছাত্রদল তাঁর আদর্শে বিশ্বাসী থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে থাকবে শেষ পর্যন্ত।”
তিনি আরও বলেন—
“আজ পাটকেলঘাটার মানুষ তারেক রহমানের কণ্ঠে সত্য শুনেছে। আগামী দিনে এই সত্যের শক্তিতেই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো।”
সাধারণ জনগণ ও তরুণদের উপস্থিতি দেখে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
পাটকেলঘাটায় ছাত্রদলের এই আয়োজনকে গণতান্ত্রিক চেতনা জাগরণের এক অনন্য উদ্যোগ হিসেবে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

