মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ভিড়ের ওপর দুটি বোমা ফেলা হলে অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। হামলার ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায় মধ্যাঞ্চলীয় চাউং ইউ শহরে, যেখানে জাতীয় ছুটির দিনে প্রায় ১০০ মানুষ সমাবেশে অংশগ্রহণ করছিল।
নির্বাসিত সরকারের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) কর্মকর্তারা জানান, তারা হামলার আগেই আকাশপথে সম্ভাব্য হুমকি সম্পর্কে অবগত ছিলেন এবং দ্রুত সমাবেশ শেষ করার চেষ্টা করছিলেন, কিন্তু প্যারামোটরগুলো প্রত্যাশার চেয়ে আগেই ঘটনাস্থলে পৌঁছে যায়। বিস্ফোরণটি মাত্র সাত মিনিটে ঘটে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। অনুষ্ঠানটির আয়োজকরা জানান, শিশুদের দেহও ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাকে ‘উদ্বেগজনক’ হিসেবে বিবেচনা করেছে। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সরবরাহকৃত উন্নত সামরিক প্রযুক্তি জান্তাকে নতুন সুবিধা দিয়েছে।
হামলার সময় প্রতিবাদকারীরা মোমবাতি প্রজ্বালন করছিলেন, জোরপূর্বক জান্তা বাহিনীতে যোগদানের বিরুদ্ধে, এবং অং সান সু চিসহ রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিও জানাচ্ছিলেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর এই নির্বাচন হবে মিয়ানমারের প্রথম সাধারণ নির্বাচন। তবে সমালোচকেরা সতর্ক করছেন, এটি সুষ্ঠু ও অবাধ হবে না এবং সেনাবাহিনীকে ক্ষমতার অবাধ প্রয়োগের সুযোগ দেবে।

