মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির একটি দোয়া মাহফিলের আয়োজন করে। এ মাহফিলে আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা আবরার ফাহাদের স্মরণে তার আত্মার শান্তি কামনা করেন। শিবিরের নেতারা আবরারের অবদান ও ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য দেন এবং তার আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতারা বলেন, আবরার ফাহাদ ছিলেন একজন মেধাবী ও আদর্শবান ছাত্র। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার আপসহীন মনোভাব তাকে চিরস্মরণীয় করে রাখবে। তারা আরও বলেন, আবরারের হত্যাকাণ্ড বাংলাদেশের ছাত্রসমাজের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা

