মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :
যশোরে এক তরুণীর ওপর দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী সাগর হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাগর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মহসিন বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, তরুণীর বাবা বহু বছর আগে মারা যান। মা নতুন সংসার শুরু করায় তিনি চাচার বাড়িতে থাকতেন। সেই সুযোগে পরিচিত হওয়া সাগর প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করতেন।
গত ২৮ এপ্রিল সর্বশেষ ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ২৯ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ তথ্য জানাজানি হলে সাগর গর্ভপাত ঘটানোর চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। অবশেষে ঘটনাটি প্রকাশ পেলে পরিবার থানায় মামলা করে।
ভুক্তভোগী ইতোমধ্যে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

