5169
Loading ...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষিত

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের যৌথ স্বাক্ষরে কমিটির খসড়া প্রকাশ করা হয়।

নবঘোষিত কমিটিতে ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আতিক আব্দুল্লাহকে আহ্বায়ক এবং ২০২০-২১ সেশনের মোহাম্মদ ইফতেখার রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

৩১ সদস্যের কমিটিতে আছেন যুগ্ম আহ্বায়ক মোঃ নিহাল খান রিফাত, যুগ্ম-সদস্য সচিব নাদিম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবু উবাইদা, মিডিয়া সম্পাদক আব্দুল কাদের জীবন, পরিবেশ ও পর্যটন সম্পাদক মোহাম্মদ শিহাব, পাঠচক্র সম্পাদক মাহাদী হাসান রুহানী, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পিয়াল হাসান তনয় এবং শিল্প ও সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মঈন উদ্দীন, মোস্তফা শাহরিয়ার, মোঃ ইব্রাহিম মোল্লা, মো. মাইনুল ইসলাম, মো: আলিম রেজা, মোতালেব হোসেন সোহান, ফরহাদ হোসেন, মোঃ সাইফুল, মোঃ শাহীন, খালেদ হাসান, মো. মোস্তফা রহমান, নাজমুল ঢালী, মোঃ ইমন আলি, মো: রাকিবুল ইসলাম, মো: মোস্তাকিম, মোঃ সাদমান ফয়সাল, মোঃ মামুন মোড়ল, মোঃ নাজমুল হুদা জিম, সাব্বির আহমেদ জিসান, মোঃ রাজিব এবং শরিফুল ইসলাম।

কমিটির উদ্দেশ্য ব্যাখ্যা করে সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, “ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের ফলে বিগত মুক্তির লড়াইয়ের ফল ভোগ করতে পারেনি জনগণ… আল্লাহ সহায় হোন আমাদের সকলের।”

আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, “ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নামা অন্যান্য সংগঠনের মতো ইনকিলাব মঞ্চ একটি সংগঠন… দেশবাসীর দোয়া ও সহযোগিতা কাম্য।”

এর আগে ৮ আগস্ট “নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসার সিলসিলা” শিরোনামে এক অনুষ্ঠানে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় যুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *