
রিয়াদ রহমান, শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলা উদ্বোধন করা হয়েছে গত ২১ সেপ্টেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনের পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, দ্বিতীয় তলা মূলত শিক্ষকদের জন্য নির্ধারিত, আর নিচতলার একাংশ শুধু ছাত্রীদের জন্য এবং অপর অংশ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।শিক্ষার্থীদের অভিযোগ, এতে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি হয়েছে এবং জায়গার সংকট আরও বাড়তে পারে।
তাদের প্রস্তাব, ক্যাফেটেরিয়া সবার জন্য উন্মুক্ত রেখে প্রয়োজনে ছাত্রীদের জন্য আলাদা টেবিল নির্ধারণ করা যেতে পারে।সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার পরিসর বাড়লেও আসন বিন্যাস ও ব্যবহারের নিয়ম নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য নতুন ভাবনার বিষয় হয়ে উঠেছে।

