5169
Loading ...

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

তুর্য দাস সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জগামী একটি কারের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন।

এ ঘটনায় দোয়ারাবাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অপরজন সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর ময়নার পয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী। তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *