5169
Loading ...

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

আসাদুজ্জামান, শার্শা (যশোর) | যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে রোববার (৮ মার্চ) নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের উপস্থিতিতে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ সভাপতিত্ব করেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম মাহফুজুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট, অন্যান্য চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, স্যাকমো এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। নবনির্বাচিত এমপি মাওলানা আজীজুর রহমান উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *