5169
Loading ...

পুঠিয়ায় বাজার তদারকিতে উপজেলা প্রশাসন, মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস ও জরিমানা

সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, সার-কীটনাশকের বাজার মনিটরিং এবং তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে পুঠিয়া উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকি করেন। এ সময় তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সার ও কীটনাশকের বাজার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়।

অভিযানকালে একটি কীটনাশক দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো ধ্বংস করা হয়।

এদিকে সারাদেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ফিলিং স্টেশনগুলোকে কোন পরিবহণে কতটুকু জ্বালানি সরবরাহ করা যাবে এবং ডিপো থেকে কী পরিমাণ জ্বালানি সংগ্রহ করা যাবে সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা জারি করেছে। পুঠিয়া উপজেলা প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সার্বিক তদারকি চালিয়ে যাচ্ছে।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *