মোঃ রাসেল হোসেন, সাভার উপজেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ও পরিবারের সদস্যদের মোট ৯টি ব্যাংক হিসাবের সারসংক্ষেপ প্রকাশ করেছেন।
প্রকাশিত বিবৃতি অনুযায়ী, তাঁর নিজ নামে দুটি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকে সর্বশেষ স্থিতি ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা এবং সোনালী ব্যাংকে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। তাঁর স্ত্রীর নামে প্রাইম ব্যাংকে একটি হিসাবে বর্তমান স্থিতি ৬১৩ টাকা।
এছাড়া তাঁর পিতার নামে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও এনআরবিসি ব্যাংকে একাধিক হিসাব রয়েছে। এর মধ্যে একটি ঋণ হিসাবে ১০ লাখ টাকা গ্রহণ করা হয়েছে, যার বর্তমান বকেয়া দায় রয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা। পাশাপাশি ব্যবসায়িক হিসাব ‘ইসরাত এন্টারপ্রাইজ’-এ বর্তমান স্থিতি রয়েছে ৪ লাখ ৯০৩ টাকা।
অন্যদিকে, তাঁর মায়ের নামে রূপালী ব্যাংকে একটি হিসাবে বর্তমান স্থিতি ২১ হাজার ১৫৪ টাকা রয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, পরিবারের মোট ৯টি ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ স্টেটমেন্ট সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়েছে।

