5169
Loading ...

ঐক্যের রাজনীতি নিয়ে নাহিদ ইসলামের বার্তা, ইঙ্গিত কার দিকে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সিলেট সব সময় ঐক্যের রাজনীতির একটি অনন্য উদাহরণ হয়ে এসেছে। জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নানা দ্বন্দ্ব-সংঘাত দেখা গেলেও সিলেটে অনেক সময় ব্যতিক্রমধর্মী রাজনৈতিক পরিস্থিতি লক্ষ্য করা যায়। তিনি আশা প্রকাশ করেন, সিলেটের এই ঐক্যের রাজনীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার (৪ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে নগরীর কাজীটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারও দলীয়করণের পথে যাচ্ছে কি না—এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, গণতন্ত্র থেকে দেশ আবারও একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে কি না—তা নিয়েও উদ্বেগ রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *