কুড়িগ্রাম প্রতিনিধি, সাইয়্যিদুজ্জামান সাদ: থানা দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।
জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবির সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক জহিরুল ইসলাম, এবং ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা কামাল ও মোখলেসুর রহমান।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে দায়িত্বশীলদের উদ্দেশ্যে নসিহা প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

