5169
Loading ...

মাটি কাটার বিরুদ্ধে অভিযান: সিরাজদিখানে গ্রেফতার ৪ জন

মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজদিখান থানা পুলিশের অভিযানে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুন্সিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (২ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সুমন সরকার (৪৫) ও সুপন সরকার (৩৫), গ্রাম গুয়াখোলা এবং মনা (৪৮) ও রাজন (২৫), গ্রাম চর পানিয়া, থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ।

পুলিশ জানায়, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *