5169
Loading ...

মুন্সীগঞ্জে ১০ তলা ভবনের ফ্ল্যাটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ শহরের আফতাব কমপ্লেক্সের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ১০ তলা ভবনের সপ্তম তলায় এ আগুন লাগে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে একটি গিজার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, যে ফ্ল্যাটে আগুন লাগে সেটি অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের বাসা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *