মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও অন্যান্য অভিযোগে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটকে কঠোরভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার। তার নির্দেশনার আলোকে থানা পুলিশ ও বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং একাধিক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানানো হয়।
পুলিশ প্রশাসন সকল নাগরিককে অপরাধ ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার এবং যেকোনো সন্দেহজনক তথ্য পুলিশকে জানানোর জন্য আহ্বান জানিয়েছে।

