5169
Loading ...

মাধবদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা, তার সৎ বাবা ২০১৭ সালেও ধর্ষণ ও হত্যা মামলার আসামি

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ
আমেনার বাবার বক্তব্য অনুযায়ী তার হাত থেকে নুরা সহ তার আরো ৫ বন্ধু তার কাছ থেকে তুলে নিয়ে যায়, সে রাতে এ খু/নের আসামি আশ্রাফও জড়িত কিনা?.. তাকে অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জোর দাবি উঠেছে।

শেরপুরের সাংবাদিক মনিরুল ইসলামের ২০১৭ সালের ঘটনার সংবাদটি হুবুহু তুলে ধরা হলো।

নালিতাবাড়ীতে ইজ্জত বাঁচাতে গিয়ে গৃহবধুঁ খুন
মনিরুল ইসলাম মনির :
স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জতের মূল্য দিতে গিয়ে এবার ঘাতকের ছুড়িকাঘাতে জীবন দিল এক সন্তানের জননী গৃহবধুঁ হাজেরা খাতুন (২০)। পৈশাচিক এ ঘটনা ঘটে গত শনিবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মৌয়াকুড়া গ্রামে।

ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রমতে, মৌয়াকুড়া গ্রামের আব্দুল জব্বারে ছোট ছেলে ভটভটি চালক অলিল মিয়া (২৫) গত কয়েকদিন আগে ধান কাটতে গিয়ে চোখে আঘাত পায়। তাই গত বুধবার চিকিৎসার জন্য যায় কিশোরগঞ্জে বসবাসরত বড় ভাই জলিলের কাছে। এরই সুযোগে অলিল মিয়ার প্রতিবেশি বড় ভাই জলিলের শ্যালক ও বেয়াই আশরাফ আলী শনিবার রাত আনুমানিক দুইটার দিকে সিঁধ কেটে অলিল মিয়ার ঘরে প্রবেশ করে। এসময় অলিলের স্ত্রী হাজেরা দেড় বছর বয়সী শিশু আক্কাছকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন। আশরাফ আলী ঘুমন্ত হাজেরার গায়ে হাত দেয়। এতে হাজেরা চমকে ওঠলে সে হাজেরাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে হাজেরা অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুড়ি দিয়ে আশরাফ আলী হাজেরাকে উপর্যুপরি ছুড়িকাঘাত করে ও দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এসময় হাজেরার ডাক-চিৎকারে শ্বশুর-শ্বাশুড়ি উঠে এসে ঘটনার আকষ্মিকতায় দ্রুত প্রতিবেশি আশরাফ আলীদের ডাকতে যায়। আশরাফ আলী এসময় ঘুম থেকে ওঠার ভান করে রক্তামাখা শরীরেই এসে হাজেরাকে হাসপাতালে পাঠাতে ভটভটির সন্ধানে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। ইতোমধ্যেই আশপাশের লোকজন ও হাজেরার মা এসে উপস্থিত হয়। আশরাফ আলীর গায়ে রক্তের দাগ দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে আশরাফ আলী প্রকৃত ঘটনা খুলে বলে। এসময় তাকে গণধোলাই দিয়ে আটক করে থানায় সংবাদ দেওয়া হয়। এদিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা হাজেরার কাছে জানতে চাইলে সে মা মালেছা ও শ্বশুর-শ্বাশুড়ির সামনে ঘটনার জবানবন্দি দেওয়ার পরপরই মৃত্যুকূলে ঢলে পড়ে। ছুড়িকাঘাতে হাজেরার বুক-স্তন, হাত-পা ও কোমড়ের ছয়টি স্থান ক্ষত বিক্ষত হয়। রোববার সকালে পুলিশ ঘাতক আশরাফ আলীকে আটক করে থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্র জানায়, দিনমজুর আশরাফ আলী এ নিয়ে তিন বিয়ে করেছে। তার পিতাও মোট দশটি বিয়ে করেছিল। এর আগেও এলাকায় নারী ও চুরি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে আশরাফের বিরুদ্ধে। সে প্রায় এক বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।

ঘটনা ৮ এপ্রিল ২০১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *