5169
Loading ...

ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল নাসিরনগর! ‘মনির খানের ফাঁসি’ দাবিতে বিশাল বিক্ষোভ

এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত মাইকেল মনির খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড়ের শহীদ ইমরান চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। কর্মসূচির আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ।

মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও মাওলানা মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ।

বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ বাইজিদ আহমদ, মো. মুসাব্বির, হাফেজ আরিফ, মো. মুরসালিম, আব্দুল্লাহ, হাফেজ ইলিয়াস ও মো. ইয়াছিন প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *