5169
Loading ...

জামালপুরে মৃত গরু জবাই, স্থানীয়রা দেখে ফেলাই কসাই পলাতক

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, স্থানীয়দের তোপের মুখে পালিয়েছেন এক কসাই।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এই ঘটনা ঘটে। পরে চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়।

গ্রাম পুলিশ ও স্থানীয়রা জানান- কসাই তারা মিয়ার বাড়িতে রোগাক্রান্ত একটি গরু ছিলো। গরুটি গত রাতে মারা যায়। সেই রাতেই তিনি গরুটি জবাই করেন, যা প্রতিবেশীরা দেখে ফেলে। আজ সকালে মরা গরুর মাংস বিক্রি করতে মৌলভীচর বাজারে নিয়ে আসলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বাজারে আসলে মাংস রেখেই পালিয়ে যান কসাই তারা মিয়া।

স্থানীয়রা আরও বলেন- কসাই তারা মিয়া মাংস বিক্রির উদ্দেশ্যে মরা গরু জবাই করে ঘৃণ্য ও ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চর আমখাওয়া ইউপির চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন- সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি। পরে গ্রাম পুলিশসহ আমি ও কয়েকজন সাংবাদিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের উপস্থিতি টের পেয়ে কসাই তারা মিয়া যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যায়।

বিষয়টি থানায় জানিয়েছি। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *