5169
Loading ...

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কাওসার আহমেদ দূরন্ত, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদিতে এক কোম্পানির কর্মকর্তাকে চাঁদা না দেওয়ায় মারধর ও ৯ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার খাইরুল ইসলাম শিমুলের কাছে চাঁদা দাবি করেন কটিয়াদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসফিকুল হাসিব ও সদস্য সচিব আশিক রহমান। ঘটনা ঘটে কটিয়াদি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়।

ভুক্তভোগীর দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেতাদের নেতৃত্বে একদল ব্যক্তি খাইরুল ইসলাম শিমুল ও তার ছোট ভাইকে মারধর করে এবং কোম্পানির নগদ ৯,৫৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *