5169
Loading ...

যশোরে বিপুল পরিমাণ জাল নোটসহ এক যুবক গ্রেপ্তার

মোঃ নুরুল্লাহ (অভয়নগর,যশোর) প্রতিনিধিঃ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ইব্রাহিম গাজী (২০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। সম্প্রতি যশোরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর এলাকায় আরও একটি অভিযানে ঢুকে জাল নোট তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ইব্রাহিম গাজীর কাছ থেকে ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার কাছে থাকা সরঞ্জাম দিয়ে ৫০, ১০০ ও ২০০ টাকার নোট তৈরি করা হচ্ছিল এবং এসব নকল টাকা বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

র‍্যাবের দাবি, আটক যুবক একটি চক্রের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও সরবরাহের কাজ করে আসছিল। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *