5169
Loading ...

নরসিংদীতে জননিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-১১

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নরসিংদী জেলায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, সন্দেহজনক যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। র‍্যাব জানায়, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, র‍্যাব-১১ সদস্যরা নরসিংদী শহরসহ আশপাশের এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *