5169
Loading ...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও সেমিনারের মধ্য দিয়ে Accounting Day উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগে ১০ নভেম্বর Accounting Day 2025 উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনার।

সকালে বিভাগের উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে হিসাবরক্ষণ পেশার গুরুত্ব ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সেমিনারটি বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন (BAA)-এর তত্ত্বাবধানে আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা একাউন্টিং পেশার ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

শিক্ষার্থীরা জানান, Accounting Day আয়োজন তাদের বিষয়ভিত্তিক জ্ঞান ও পেশাগত সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক শিক্ষার্থী বলেন, “এমন আয়োজন আমাদের বাস্তব জীবনে Accounting-এর প্রয়োগ বুঝতে সহায়তা করে।” অন্য এক শিক্ষার্থী বলেন, “এই দিনটি আমাদের জন্য গর্বের—এটি আমাদের শেখার আগ্রহকে আরও বাড়িয়ে তোলে।”

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সারাদিন জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *