5169
Loading ...

কুলাউড়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মো: আলী শোভন, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী। তিনি পল্টন হত্যায় নিহত জামায়াত-শিবিরের নেতাকর্মীদের স্মরণ করে খুনিদের বিচার দাবি জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গণভোট ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী বলেন, “পল্টন হত্যার মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিচার এড়ানো যাবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। গণভোট ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন ছাড়া আমরা ঘরে ফিরবো না।”

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মো. জাকির হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা শুরা সদস্য মো. শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, মাওলানা মতিউর রহমান, আব্দুন নূর, পৌর সভাপতি রুহুল আমিন রইব, সাধারণ সম্পাদক মনসুর আহমদ তালুকদার, মাওলানা আতিকুর রহমানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *