5169
Loading ...

যশোরের ঝিকরগাছায় অস্ত্র ও সরঞ্জামসহ চার যুবক আটক

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় সোহাগের মালিকানাধীন হাঁসের খামারে এই অভিযান পরিচালনা করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনুস আলী (৩০), মাহাবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চারজনকে আটক করা হয়েছে।

অভিযানে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিং জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়ারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, চাকু, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের মূল আসামি সোহাগ ও তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *