5169
Loading ...

খুলনার কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) খুলনার কয়রা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কয়রার ৬নং এলাকায় অভিযান চালিয়ে মৃত এইচএম শওকত হোসেনের ছেলে সেলিম হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযান চলাকালে সেলিম হাওলাদারের ঘরের ফ্রিজ থেকে প্রায় ৪৪ কেজি হরিণের মাংস জব্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত মাংস ও আটক ব্যক্তিকে পরে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করে নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যরা।

শুক্রবার সকালে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, সেলিম হাওলাদার বর্তমানে কয়রা থানা হাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *