5169
Loading ...

ঢাকা কলেজসহ সাত কলেজ শিক্ষার্থীদের ৩ দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মো. আনোয়ার হোসাইন, ঢাকা কলেজ প্রতিনিধিঃ ঢাকা কলেজসহ সরকারি সাত কলেজকে একত্র করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের জন্য সরকারের প্রকাশিত খসড়া অধ্যাদেশ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করে সাত কলেজের শিক্ষার্থীরা নতুন করে তিন দফা দাবি উত্থাপন করেছেন। একই সঙ্গে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, এই দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—চলমান সব বর্ষের শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্মীকরণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে ঘোষণা করা, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করা এবং অধ্যাদেশ জারির এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা।

শিক্ষার্থীরা মনে করেন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তারা লালন করছেন, সেটিকে খণ্ডিতভাবে বাস্তবায়নের চেষ্টা করলে তা তারা কোনোভাবেই মেনে নেবেন না। তারা আরও জানান, দাবিগুলো বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামা হবে এবং অবস্থান কর্মসূচি থেকে শুরু করে অনির্দিষ্টকালের ধর্মঘট পর্যন্ত সব ধরনের কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *