5169
Loading ...

ড. মুহাম্মদ ইউনূসের আহ্বান: মর্যাদা ও স্থিতিশীলতার অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান

মোস্তাফা হোসাইন মুরাদ, রায়পুরা (নরসিংদি) প্রতিনিধিঃ জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন: টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের প্রতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকর অর্থায়নের আহ্বান জানান। তিনি বলেন, চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। দারিদ্র্য যেন কারও স্বপ্নপূরণের পথে বাধা না হয়—এই বিশ্বাসকে সামনে রেখে তিনি উল্লেখ করেন, আমাদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনা জরুরি।

ড. ইউনূস বলেন, আর্থিক অন্তর্ভুক্তি ও সম্পদের ন্যায্য প্রবেশাধিকারই ন্যায়বিচারের মূল। একজন নারী উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করেন, তরুণ সমাজ যখন প্রযুক্তি ও সৌর শক্তির সুযোগ পায়, কিংবা প্রান্তিক শিশু যখন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টির সুবিধা ভোগ করে, তখনই প্রকৃত পরিবর্তন টেকসই হয়। তিনি আরও জানান, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বছরে প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ কঠিন হলেও অপরিহার্য।

এ সময় তিনি পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে: ন্যায্য ও স্বচ্ছ করব্যবস্থার মাধ্যমে দেশীয় সম্পদ উত্তোলন, নবীন অর্থায়ন ও সামাজিক ব্যবসার প্রসার, বিশ্ব আর্থিক কাঠামো ও ঋণ শাসনের সংস্কার, স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানো। তিনি বলেন, সেভিলে অঙ্গীকার আমাদের পথপ্রদর্শক, আর মানবতা আমাদের সেই পথে এগোতে আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *