মো.আনোয়ার হোসাইন, ঢাকা কলেজ প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আজ সাত কলেজেঅনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু। পরীক্ষা ঢাকা কলেজ ক্যাম্পাসে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কলম, স্কেল, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তারা জানান, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তারা।
এসময় বক্তারা বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াতে ছাত্রদল সবসময় পাশে থাকবে।”
শিক্ষার্থীরা এ আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মনে করেন, এই ক্ষুদ্র উদ্যোগ তাদের পরীক্ষার মানসিক প্রস্তুতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

