প্রান্ত দত্ত- আনোয়ারা চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারার বটতলীর গুন্ধীপপাড়া এলাকায় ৬তলা বিল্ডিংয়ের প্লাস্টারের কাজ করছিলেন ১৯ বছরের সিয়াম ও ২৫ বছরের আনিস। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে পড়ে যান নিচে থাকা মাচার ওপর। সেখান থেকে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধ্বসে পড়ে যায়। নীচে পড়ে ঘটনাস্থলেই মা রা যান সিয়াম।
অন্যদিকে গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পর সেখানকার চিকিৎসক আনিসকেও মৃত ঘোষণা করেন!
জানা যায়, নিহত সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী। তারা কাজের কারণে চট্টগ্রামে অবস্থান করছিনেন!

