5169
Loading ...

সাংবাদিক স্বাধীন সরকার আবারো প্রতারকদের টার্গেটে

নিজস্ব প্রতিবেদক:

অনুসন্ধানী সাংবাদিকতা গণমাধ্যমের মূল শক্তি। তবে এ পথ সহজ নয়- প্রয়োজন সততা, সাহস, দক্ষতা এবং ঝুঁকি মোকাবিলার মানসিক প্রস্তুতি। এসব গুণের সমন্বয়েই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হাবিব সরকার স্বাধীন দীর্ঘদিন ধরে অপরাধভিত্তিক সাপ্তাহিক “” অপরাধ বিচিত্রা””–য় কাজ করছেন সফলভাবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালেও নিয়মিত প্রকাশিত হয় তাঁর অনুসন্ধানী প্রতিবেদন।

স্বাধীন সরকারের সহকর্মীরা জানান, অপরাধচক্র, দুর্নীতি ও প্রশাসনের বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় তিনি একাধিকবার হামলা ও মামলা মোকাবিলা করেছেন। ঢাকা মহানগরের প্রভাবশালী একটি সিন্ডিকেট নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তাঁর ওপর হামলার অভিযোগও পাওয়া যায়। এছাড়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধারাবাহিক রিপোর্ট প্রকাশের পর তাঁকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করেন তিনি, যে মামলায় তাঁকে দীর্ঘ সময় কারাবাস করতে হয়।

তবে এসব বাধা তাঁকে পিছু হটাতে পারেনি। বরং আরও দৃঢ়ভাবে অনুসন্ধানী সাংবাদিকতায় মনোনিবেশ করেন স্বাধীন সরকার। সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং নির্যাতন-হয়রানির শিকার গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়াতে তিনি রাজধানীর খিলক্ষেতে প্রতিষ্ঠা করেন ‘খিলক্ষেত প্রেস ক্লাব’। স্বৈরতন্ত্রবিরোধী বিভিন্ন কর্মসূচিতেও সংগঠনের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এদিকে সম্প্রতি এক কথিত নবীন সাংবাদিক তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যা নিয়ে পেশাজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, কোনো অভিযোগ থাকলে সেটি আগে সাংগঠনিকভাবে খতিয়ে দেখা উচিত ছিল। তাদের ধারণা, একটি স্বার্থান্বেষী মিডিয়া চক্র দীর্ঘদিন ধরে স্বাধীন সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণা চালিয়ে আসছে।

সংশ্লিষ্টদের দাবি, ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্টের কারণে একটি মহল তাকে নিয়মিতভাবে বিভ্রান্তি ও হয়রানির চক্রে ফেলার চেষ্টা করছে। তবে এসব পরিস্থিতির মধ্যেও তিনি তার অনুসন্ধানী কাজে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *