5169
Loading ...

পূবাইলে নারীকে মারধর,স্বর্ণালংকার লুটের অভিযোগ

রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইলের চামুড্ডা এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির জেরে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

সেই সময় ওই নারীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার কথা অভিযোগে উল্লেখ করে গত সোমবার (৮ ডিসেম্বর )স্থানীয় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই নারী।

ভিকটিম ওই নারী পরশমণি সাংবাদিকদের জানান, তার বাড়ির পাসেই জায়গা কিনে নতুন একটি ঘড় নির্মান করে একই এলাকার গোলজার হোসেন ওরফে মধু কসাই ,ঘড় নির্মানের সময় আইনের তোয়াক্কা না করে নতুন ঘরের পাসে কোন খালি জমি রাখেনি মধু, এমনিকি নতুন ঘড়ের টিনের ছাউনি আমার জমিতে চলে আসে।

এ বিষয়ে পাসের জমির মালিক পরশমণি তাকে জিজ্ঞাসা করলে তার উপরে চড়াও হয়ে হামলা চালায় মধু কসাই ও তার স্ত্রী, পরে দ্রুত ভিকটিম কে টংগী সরকারি হাসপাতালে চিকিৎসা করায় তার পরিবার।

এদিকে পরশমণির চেইন ছিনিয়ে নেওয়ার বিষয়ে স্থানীয় মসজিদের সভাপতি শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মারধরের পূর্বে পরশমণির গলায় চেইন ছিলো এবং চেইন যে টান দিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে তা ভিকটিমের গলায় কাটা ছেড়া দেখেই বুঝা যাচ্ছে এবং তা প্রমাণিত হয়েছে।

অভিযুক্ত মধু সাংবাদিকদের জানান, সামাজিক ভাবে একটা সিদ্ধান্ত হয়েছে সকালে, আমি অন্যের জমির উপর থাকা টিনের চালা সরিয়ে নিব।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *