5169
Loading ...

মাধবপুরে গাড়ি দুর্ঘটনায় যুবক নিহত, একজন গুরুতর আহত

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে হিমেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধর্মঘর-হরষপুর সড়কের ধর্মঘর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল উপজেলার সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হরষপুর আনন্দগ্রামের এনায়েতুল্লাহ (২২)।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেল ও এনায়েতুল্লাহ গাড়ি চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

‎কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি এবং অভিজ্ঞতার অভাবের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *