5169
Loading ...

তালা উপজেলার প্রিয় প্রশাসক দীপা রানী সরকারের বদলি

শেখ আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ তালা উপজেলায় সৎ, দায়িত্বশীল ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার–এর বদলির সংবাদে সমগ্র উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে তাঁর আন্তরিকতা, দুর্যোগ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তালা উপজেলা বাসীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, *“ইউএনও দীপা রানী সরকার আমাদের কাছে ছিলেন একজন মানবিক প্রশাসক, যিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তাঁর বদলি আমাদের কাছে কষ্টের হলেও নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করছি।

দায়িত্বের প্রতিটি মুহূর্তে মাঠপর্যায়ে থেকে সেবা নিশ্চিত করায় তাঁকে স্মরণ করছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বিশেষ করে মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও সরকারি সেবা প্রদানে তাঁর কঠোর নজরদারি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছিল।

তালা উপজেলার গণমানুষের পক্ষ থেকে তাঁকে দেওয়া শুভেচ্ছাবার্তায় আরও বলা হয়, *“তালা উপজেলায় আপনার কাজ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। নতুন কর্মস্থলে আপনি আরও সফল হোন—এই কামনা রইল।

ইউএনও দীপা রানী সরকারের বিদায়ে একদিকে উপজেলা প্রশাসনে সৃষ্টি হয়েছে শূন্যতা, অন্যদিকে নতুন জায়গায় তাঁর অভিজ্ঞতা ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করছেন সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *