5169
Loading ...

হবিগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

স্বপন রবি দাস,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলপুর এলাকায় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে থানায় নেওয়া হয়।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ বলেন, “আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

‎পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *