5169
Loading ...

নরসিংদীতে অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক — গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীতে অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সকল থানায় ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশ জানায়, নরসিংদীর পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জরা মাঠে থেকে অভিযান পরিচালনা করছেন। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, মাদক উদ্ধার, প্রিভেন্টিভ এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১৫৩ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদেরও আটক করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে —

“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন।”

পুলিশের এই বিশেষ অভিযান জেলার সর্বত্র জোরদারভাবে অব্যাহত রয়েছে। জেলা পুলিশ আশা করছে, এই ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে অপরাধ দমন ও মাদক নির্মূলে নরসিংদী হবে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *