5169
Loading ...

টঙ্গীতে এনা বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত, আহত ৬

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১১ অক্টোবর ২০২৫) রাত প্রায় ১০টার দিকে টঙ্গী নিমতলী ব্রিজের আগে ঢাকা-সিলেট মহাসড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা চালকসহ মোট ৭ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নাজমুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নাজমুল হাসান গাজীপুরের পুবাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চাঁদপুর এলাকায়। তার পিতার নাম জয়নাল আবেদীন।

এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী অনেক বাস বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ট্রাফিক নজরদারি ও আইন প্রয়োগের জোরদার দাবি জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *