5169
Loading ...

পাথরঘাটায় আলোচিত হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি সুমন শীল র‍্যাবের জালে

কে এম বেলাল,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটার আলোচিত হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি সুমন শীল (৩৩) অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর যৌথ অভিযান চালিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি নবনির্মিত টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনি ঢাকা থেকে বরিশালগামী সুরভী পরিবহনের একটি এসি বাসে ভ্রমণ করছিলেন।

আটক সুমন শীল বরগুনার পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত সত্যরঞ্জন শীলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সি এন্ড বি বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র ও অবৈধ বিস্ফোরক নিয়ে রাস্তা অবরোধ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান সুমন শীল ও তার সহযোগীরা। এ সময় মামলার সাক্ষীদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদ সোলায়মান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তারকৃত সুমন শীলকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *